প্রস্টেট বড় হলে Vitamin D-এর কি কোনো ভূমিকা আছে?

৫ মিনিট রিড · 27 October 2026
প্রস্টেট বড় হলে Vitamin D-এর কি কোনো ভূমিকা আছে?

রাতে বারবার প্রস্রাবে উঠতে হয়, প্রস্রাবের ধারা দুর্বল, প্রস্রাব শেষে ফোঁটা ফোঁটা পড়ে? এগুলো প্রস্টেট বড় হওয়ার (BPH) পরিচিত লক্ষণ।

কিছু গবেষণায় কম Vitamin D আর বড় প্রস্টেটের সম্পর্ক দেখা গেছে। তবে সম্পর্ক পাওয়া আর Vitamin D খেলে প্রস্টেট ছোট হওয়া এক জিনিস না।

— ২০১৬ সালের একটি observational গবেষণায় (বয়স্ক চীনা পুরুষ) Vitamin D-র ঘাটতি থাকা পুরুষদের প্রস্টেট গড়ে বড় পাওয়া গেছে, তবে এতে কারণ-ফল প্রমাণ হয় না
— ২০২০ সালের একটি ছোট ট্রায়ালে (১০৮ জন, ৬ মাস) Vitamin D দেওয়া গ্রুপে প্রস্টেটের আকার, PSA ও উপসর্গ ভালো ছিল, কিন্তু লেখকরাই আরও গবেষণার কথা বলেছেন
— তাই Vitamin D-কে BPH-এর প্রমাণিত চিকিৎসা বলা যায় না
— গায়ের রং যত গাঢ়, রোদে Vitamin D তৈরি তত কম হতে পারে
— আগে রক্তে 25-hydroxy Vitamin D পরীক্ষা করুন, শুধু "নরমাল" না, আসল মানটা জানুন
— ডোজ ঠিক হবে ডাক্তারের পরামর্শ আর রিপোর্ট দেখে, নিজে থেকে বেশি খাবেন না
— প্রস্রাবের সমস্যা থাকলে ঘুম, প্রস্রাবের ধারা, অভ্যাস, ওষুধ সবকিছু মিলিয়ে মূল্যায়ন করুন

রেফারেন্স: PubMed — Zhang et al., 2016 (Urology); Zendehdel et al., 2020 (Clinical Nutrition)

আপনার কি রাতে বারবার প্রস্রাবে ওঠা বা ধারা দুর্বল হওয়ার সমস্যা আছে? কমেন্টে জানান।

সঠিক মূল্যায়ন ও পরামর্শের জন্য যোগাযোগ করুন:
The Pelvic Physio, বনানী | 01939417429, +880 1349241785

ইবুক: সহবাসের সময় বাড়ানোর বিজ্ঞানসম্মত কৌশল

✅ ওয়েবসাইট থেকে অর্ডার:
বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট করে অর্ডার করুন 👇
https://drtarikul.com/ebook

✅ হোয়াটসঅ্যাপে অর্ডার 👇
https://wa.me/8801939417429

ডা. তরিকুল ইসলাম, পিটি
পেলভিক হেলথ এন্ড মাস্কুলোস্কেলেটাল ফিজিও
বিপিটি- পংগু হাসপাতাল, ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব ফিজিও
The Pelvic Physio, বনানী | 01939417429, +880 1349241785

#FocusedShockwave #Piezonia #BPH #VitaminD #MensHealth

← সব ব্লগে ফিরে যান

আরও পড়ুন