🏠 চিকিৎসার বিশদ বিবরণ

হোম এক্সারসাইজ প্রোগ্রাম

Guided Home Rehab Plan
হোম এক্সারসাইজ প্রোগ্রাম

হোম এক্সারসাইজ প্রোগ্রাম

পেলভিক ফ্লোরের চিকিৎসা শুধু ক্লিনিকে থেরাপি নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে নিয়মিত হোম এক্সারসাইজ প্রোগ্রাম (Home Exercise Program) চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ।

তবে সবার জন্য একই ব্যায়াম নয়। আপনার পেলভিক ফ্লোর দুর্বল, অতিরিক্ত টাইট নাকি পেশির নিয়ন্ত্রণে সমস্যা—সেটা বুঝে ব্যায়াম নির্বাচন করা দরকার।

হোম এক্সারসাইজ প্রোগ্রামে কী থাকতে পারে?

সমস্যা অনুযায়ী প্রোগ্রামে থাকতে পারে—

— পেলভিক ফ্লোর শক্তিশালী করার ব্যায়াম
— পেলভিক ফ্লোর রিলাক্সেশন
— শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম
— কোমর ও হিপের প্রয়োজনীয় স্ট্রেচিং
— কোর ও হিপ পেশির ব্যায়াম
— ব্লাডার ট্রেনিং
— দৈনন্দিন কাজে পেলভিক ফ্লোর সঠিকভাবে ব্যবহারের অনুশীলন

কোন ব্যায়াম কতবার এবং কতদিন করতে হবে, সেটাও ব্যক্তিভেদে ঠিক করা হয়।

শুধু কেগেল করলেই হবে?

সবসময় নয়।

পেলভিক ফ্লোর দুর্বল হলে কেগেল বা strengthening exercise প্রয়োজন হতে পারে। কিন্তু পেশি অতিরিক্ত টাইট থাকলে বেশি কেগেল করলে কিছু মানুষের ব্যথা বা অস্বস্তি বাড়তে পারে।

তাই ইউটিউব বা ইন্টারনেট দেখে নিজের মতো করে ব্যায়াম শুরু করার পরিবর্তে আগে সমস্যার ধরন জানা ভালো।

কোন সমস্যায় হোম প্রোগ্রাম দেওয়া হতে পারে?

পেলভিক ফ্লোর দুর্বলতা, প্রস্রাব নিয়ন্ত্রণের সমস্যা, প্রস্টেট সার্জারির পর urinary leakage, কিছু ধরনের পেলভিক ব্যথা এবং পেলভিক ফ্লোরের নিয়ন্ত্রণ বা সমন্বয়ের সমস্যায় মূল্যায়নের ভিত্তিতে হোম প্রোগ্রাম দেওয়া যেতে পারে।

কিছু যৌন সমস্যার ক্ষেত্রে পেলভিক ফ্লোরের সমস্যা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী ব্যায়াম ও রিলাক্সেশন ট্রেনিংও চিকিৎসার অংশ হতে পারে।

ফলোআপ কেন দরকার?

একই ব্যায়াম মাসের পর মাস করাই হোম প্রোগ্রামের উদ্দেশ্য নয়।

ফলোআপে দেখা হয় আপনি সঠিকভাবে ব্যায়াম করছেন কি না, লক্ষণ পরিবর্তন হচ্ছে কি না এবং ব্যায়ামের মাত্রা বাড়ানো বা পরিবর্তন করা প্রয়োজন কি না।

সঠিক অ্যাসেসমেন্ট → ব্যক্তিভিত্তিক ব্যায়াম → নিয়মিত অনুশীলন → প্রয়োজন অনুযায়ী প্রোগ্রামের পরিবর্তন।

এভাবেই একটি পরিকল্পিত হোম এক্সারসাইজ প্রোগ্রাম করা উচিত।

ফিজিও মো. তরিকুল ইসলাম
পেলভিক হেলথ ফিজিও
BPT – জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর), ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব থেরাপিষ্ট

এই চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যার সমাধান পেতে অ্যাপয়েন্টমেন্ট নিন।

অ্যাপয়েন্টমেন্ট নিন
← সব চিকিৎসায় ফিরে যান

আরও কিছু চিকিৎসা