ফোকাস শক ওয়েভ থেরাপি (Piezonia)
ফোকাস শক ওয়েভ থেরাপি একটি আধুনিক, অপারেশন ছাড়া চিকিৎসা পদ্ধতি। এতে নির্দিষ্ট ধরনের সাউন্ড ওয়েভ লিঙ্গের নির্দিষ্ট টিস্যুতে প্রয়োগ করা হয়। এর লক্ষ্য হলো নতুন রক্তনালী তৈরিতে সাহায্য করা এবং রক্ত চলাচল বাড়ানো।
কাদের জন্য?
পুরুষদের কিছু ধরনের ইরেকটাইল ডিসফাংশন (ED), বিশেষ করে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে হলে, এবং পেলভিক অঞ্চলের নির্দিষ্ট কিছু সমস্যায় এই থেরাপি ব্যবহার করা হয়।
আমাদের এখানে কেন আলাদা?
আমরা Piezonia ফোকাস শক ওয়েভ ব্যবহার করি, যার দুটি হেড টিস্যুর ৫ মিলিমিটার ও ১৫ মিলিমিটার গভীরে কাজ করে।
চিকিৎসা কীভাবে হয়?
থেরাপির আগে আপনার সমস্যার কারণ ও শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় শক ওয়েভ দেওয়া হয়।
কতগুলো সেশন লাগে?
সাধারণত সপ্তাহে ১-২টি করে মোট ৬-১২টি সেশন লাগে।
পার্শ্বপ্রতিক্রিয়া
পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত নেই বললেই চলে। থেরাপির আগে আপনার স্বাস্থ্যগত অবস্থা দেখে নেওয়া হয়।
ফলাফল:
সবার ফলাফল এক হয় না। সমস্যার কারণ ও রোগীর অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা করা হয়। প্রয়োজনে শক ওয়েভের পাশাপাশি পেলভিক ফ্লোর রিহ্যাবিলিটেশন, ব্যায়াম, জীবনযাত্রার পরিবর্তন ও অন্যান্য চিকিৎসা যুক্ত করা হয়।
খরচ ও বিস্তারিত জানতে কল করুন: 01939417429, +880 1349241785
গোপনীয়তা সম্পূর্ণ নিশ্চিত।