উত্থান সমস্যায় Focused আর Radial Shockwave—দুটো কি একই?

১ মিনিট রিড · 30 September 2026
উত্থান সমস্যায় Focused আর Radial Shockwave—দুটো কি একই?

না। নাম কাছাকাছি হলেও কাজের ধরন এক নয়।
বিশেষ করে Erectile Dysfunction (ED)-এর ক্ষেত্রে পার্থক্যটা জানা জরুরি।

✅ Focused Shockwave নির্দিষ্ট গভীর টিস্যুতে শক্তি ফোকাস করে পৌঁছায়।

✅ উত্থান সমস্যায়, বিশেষ করে রক্তপ্রবাহজনিত ED (Vasculogenic ED)-তে গবেষণার বড় অংশ Focused Low-Intensity Shockwave নিয়ে হয়েছে।

✅ Radial Wave তুলনামূলকভাবে ছড়িয়ে কাজ করে এবং এর energy delivery Focused Shockwave-এর মতো নয়। গভীরতাও কম মাত্র ১ থেকে ৫ মি.মি.। যেখানে ফোকাসড শক ওয়েভ এর গভীরতা প্রায় ৬৫ মি. মি. পর্যন্ত।

✅ তাই Focused Shockwave-এর গবেষণার ফল সরাসরি Radial Wave-এর ক্ষেত্রে ধরে নেওয়া ঠিক নয়।

✅ মেশিনে শুধু “Shockwave” লেখা থাকলেই সেটা Focused Shockwave—এমন নয়। Device technology ও applicator type দেখে নিশ্চিত হওয়া দরকার।

উত্থান সমস্যায় Shockwave বিবেচনা করলে আগে বুঝতে হবে—আপনার ED-এর কারণ কী এবং ব্যবহৃত মেশিনটি সত্যিই Focused নাকি Radial।

সব ED রোগীর জন্য Shockwave উপযুক্ত নয়। আগে সঠিক assessment জরুরি।

← সব ব্লগে ফিরে যান

আরও পড়ুন