সমস্যার বিশদ বিবরণ

পেলভিক ফ্লোর দুর্বলতা

পেলভিক ফ্লোর হলো কোমরের নিচের অংশে থাকা গুরুত্বপূর্ণ কিছু পেশির সমষ্টি। এই পেশিগুলো প্রস্রাব নিয়ন্ত্রণ, পায়খানা নিয়ন্ত্রণ এবং যৌন কার্যক্রমের সঙ্গে জড়িত।

এই পেশিগুলো খুব দুর্বল হলে যেমন সমস্যা হতে পারে, তেমনি অতিরিক্ত শক্ত বা টানটান থাকলেও সমস্যা হতে পারে।

এর ফলে প্রস্রাব ধরে রাখতে সমস্যা, বারবার প্রস্রাবের চাপ, যৌন সমস্যার পাশাপাশি লিঙ্গ, অণ্ডকোষ, পেরিনিয়াম বা পেলভিক এলাকায় ব্যথা ও অস্বস্তি হতে পারে।

অনেকেই পেলভিক ফ্লোরের যেকোনো সমস্যায় নিজে থেকে শুধু Kegel Exercise শুরু করেন। কিন্তু সবার জন্য বেশি Kegel করা ঠিক নয়। কারও পেশি দুর্বল, আবার কারও পেশি অতিরিক্ত টাইট থাকতে পারে।

তাই প্রথমে সমস্যার ধরন বুঝে প্রয়োজন অনুযায়ী strengthening, relaxation, breathing, stretching, manual therapy বা biofeedback-based rehabilitation দেওয়া যেতে পারে।

এই সমস্যার সমাধান নিয়ে কথা বলতে চাইলে আজই অ্যাপয়েন্টমেন্ট নিন।

অ্যাপয়েন্টমেন্ট নিন
← সব সমস্যায় ফিরে যান

আরও কিছু সমস্যা