ইরেকশন হয়, কিন্তু ধরে রাখতে কষ্ট হয়?

২ মিনিট রিড · 29 August 2026
ইরেকশন হয়, কিন্তু ধরে রাখতে কষ্ট হয়?

অনেক পুরুষেরই এমন হয়—বিশেষ অঙ্গ শক্ত হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার নরম হয়ে যেতে শুরু করে।

এর পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে কিছু ক্ষেত্রে পেলভিক ফ্লোরের মাংসপেশির দুর্বলতাও ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে Bulbospongiosus ও Ischiocavernosus মাংসপেশি ইরেকশনের সময় রক্ত আটকে রেখে শক্তভাব বজায় রাখতে সাহায্য করে।

তাহলে এই মাংসপেশিগুলো কীভাবে শক্তিশালী করবেন?

— নিয়মিত পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা Kegel করতে পারেন।

— প্রথমে ৫ সেকেন্ড মাংসপেশি টানুন, এরপর ৫–১০ সেকেন্ড পুরোপুরি ছেড়ে দিন।

— এভাবে ৮–১০ বার করুন। দিনে ২–৩ সেট দিয়ে শুরু করতে পারেন।

— তবে প্রস্রাব করার সময় বারবার প্রস্রাবের ধারা বন্ধ করে Kegel করার অভ্যাস করবেন না।

— শুধু মাংসপেশি শক্ত করলেই হবে না, pelvic floor অতিরিক্ত টাইট হয়ে আছে কি না সেটাও দেখতে হবে। কারণ অতিরিক্ত tight pelvic floor থাকলেও সমস্যা হতে পারে।

আরেকটি চিকিৎসা পদ্ধতি হলো Focused Shockwave Therapy।

সহজভাবে বললে, Focused Shockwave হলো একটি বিশেষ ধরনের acoustic energy, যা নির্দিষ্ট জায়গায় প্রয়োগ করা হয়।

এর উদ্দেশ্য শুধু মাংসপেশি শক্ত করা নয়। বিশেষ করে কিছু ধরনের vascular erectile dysfunction-এ এটি penile tissue ও রক্তনালীর কার্যকারিতা উন্নত করার জন্য ব্যবহার করা হয়।

অর্থাৎ—

Kegel/Pelvic Floor Exercise → মাংসপেশির strength ও control বাড়ানোর লক্ষ্য।

Focused Shockwave → penile tissue ও blood-flow related সমস্যায় কাজ করার লক্ষ্য।

তাই “ইরেকশন ধরে রাখতে পারছি না” মানেই শুধু Bulbospongiosus দুর্বল—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

কারণ হতে পারে রক্তনালীর সমস্যা, ডায়াবেটিস, হরমোন, মানসিক চাপ, ঘুমের সমস্যা, কিছু ওষুধ অথবা pelvic floor-এর দুর্বলতা/অতিরিক্ত tightness।

সঠিক কারণ বের করে তারপর চিকিৎসা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনারও কি ইরেকশন হয়, কিন্তু কিছুক্ষণ পর নরম হয়ে যায়?

ফিজিও. মো. তরিকুল ইসলাম
পেলভিক হেলথ এন্ড মাস্কুলোস্কেলেটাল ফিজিও
BPT – পংগু হাসপাতাল, ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব ফিজিও

01939417429
+880 1349241785
01759439649

#ErectileDysfunction #PelvicFloor #Bulbospongiosus #MalePelvicHealth #PelvicPhysiotherapy #ShockwaveTherapy #MensHealth

← সব ব্লগে ফিরে যান

আরও পড়ুন