সকালে ঘুম থেকে উঠে ইরেকশন না হওয়া দেখেই ভয় পাওয়ার দরকার নেই। মাঝে মাঝে এমন হওয়া স্বাভাবিক। কারণ রাতে ঘুমের বিভিন্ন পর্যায়ে একাধিকবার ইরেকশন হতে পারে—আপনি ঘুম থেকে ওঠার সময় সেটি নাও থাকতে পারে।
তবে আগে নিয়মিত সকালে ইরেকশন হতো, এখন দীর্ঘদিন ধরে একেবারেই হচ্ছে না—তাহলে বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখা ভালো।
সম্ভাব্য কারণগুলো কী?
১. ঘুমের সমস্যা
পর্যাপ্ত ঘুম না হওয়া, ঘুম বারবার ভেঙে যাওয়া বা Sleep Apnea-এর মতো সমস্যায় রাতের স্বাভাবিক erection pattern প্রভাবিত হতে পারে।
২. অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা
Stress, anxiety বা depression যৌন উত্তেজনা ও erection-এর স্বাভাবিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
৩. Testosterone কমে যাওয়া
Testosterone যৌনস্বাস্থ্য ও erection-এর সঙ্গে সম্পর্কিত। Testosterone কম থাকলে libido কমে যাওয়ার পাশাপাশি morning বা spontaneous erection কমে যেতে পারে।
৪. রক্তনালীর সমস্যা
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, অতিরিক্ত ওজন ও অন্যান্য cardiovascular সমস্যার কারণে লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহে সমস্যা হতে পারে।
৫. ধূমপান, অ্যালকোহল ও অনিয়মিত জীবনযাপন
ধূমপান, অতিরিক্ত অ্যালকোহল, শারীরিক পরিশ্রমের অভাব ও অস্বাস্থ্যকর জীবনযাপন erection-এর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
৬. Erectile Dysfunction-এর শুরু হতে পারে
বিশেষ করে সকালে ও যৌনমিলনের সময়—দুই ক্ষেত্রেই যদি erection কমে যায় বা ধরে রাখতে সমস্যা হয়, তাহলে ED-এর সম্ভাবনা মূল্যায়ন করা প্রয়োজন।
তাহলে কী করবেন?
প্রথমে নিজের ঘুম, মানসিক চাপ, শারীরিক সক্রিয়তা, ধূমপান ও অন্যান্য জীবনযাপনের বিষয়গুলো দেখুন।
কিন্তু কয়েক সপ্তাহ বা দীর্ঘ সময় ধরে morning erection একেবারেই না থাকলে, অথবা এর সঙ্গে যৌনমিলনের সময় erection কমে যাওয়া, libido কমে যাওয়া বা erection ধরে রাখতে সমস্যা থাকলে একজন যোগ্য স্বাস্থ্যসেবা পেশাজীবীর মাধ্যমে মূল্যায়ন করানো ভালো। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, hormone assessment বা অন্যান্য পরীক্ষা করা হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো—সকালে ইরেকশন না হওয়া মানেই Testosterone কম বা ED হয়েছে—এমন সিদ্ধান্ত নিজে থেকে নেওয়া ঠিক নয়। কারণ খুঁজে বের করাই আসল বিষয়।
ফিজিও. মো. তরিকুল ইসলাম
পেলভিক হেলথ এন্ড মাস্কুলোস্কেলেটাল ফিজিও
BPT – পংগু হাসপাতাল, ঢাকা
সার্টিফাইড মেল পেলভিক ফ্লোর রিহ্যাব ফিজিও
01939417429 | +880 1349241785 | 01759439649
#MorningErection #ErectileDysfunction #MensHealth #PelvicHealth #PelvicFloorPhysiotherapy